Dr BR Ambedkar Scholarship 2025 – SC/ST/OBC ছাত্র ছাত্রীদের ২৫০০০ টাকা করে স্কলারশিপ দিচ্ছে কেন্দ্র সরকার! জানুন কীভাবে আবেদন করবেন

আপনি কি তপসিলি ও অনগ্রসর শ্রেণীর ছাত্র-ছাত্রী? তাহলে আপনার জন্য খুশির খবর নিয়ে এসেছে কেন্দ্র সরকার। সরকার চালু করেছে Dr BR Ambedkar Scholarship অর্থাৎ ডঃ আম্বেদকর স্কলারশিপ ২০২৫। এখানে আবেদন করলে ছাত্র-ছাত্রীরা ৮০০০-২৫০০০ টাকা পেয়ে যাবে। এই স্কলারশিপকে অনেকেই SC ST OBC Scholarship বলে। চলুন এই স্কলারশিপের বিষয়ে বিস্তারিত জেনে নিই।

আমরা সকলেই জানি আম্বেদকর আমাদের সংবিধান রচনা করেছেন। তিনি সবসময় তপসিলি ও অনগ্রসর শ্রেণীর মানুষদের জন্য কাজ করেছেন। আজ দেশের তপসিলি ও অনগ্রসর শ্রেণীর জন্য তৈরি হওয়া কোটা কিন্তু তার জন্যই সম্ভব হয়েছে। এবার তার নামেই নতুন স্কলারশিপ চালু হয়েছে। এই স্কলারশিপটি বিশেষ করে পিছিয়ে পড়া জাতির ছাত্র-ছাত্রীদের জন্য। এই স্কলারশিপটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করা ছাত্র-ছাত্রীদের জন্য।

এই স্কলারশিপে আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে ? (Dr BR Ambedkar Scholarship 2025)

১) পরীক্ষার্থীদের ৬০% নম্বর নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। (উচ্চমাধ্যমিকে গ্রামীণ এলাকায় ৬০% আর শহর এলাকায় ৭০% নম্বর)

২) পড়ুয়াদের পরিবারের আয় হতে হবে বছরে ৪ লাখ টাকার কম। এছাড়াও এই বিষয়ে বিস্তারিত জানতে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

এই স্কলারশিপে শ্রেণী ও কোর্স অনুযায়ী টাকা দেওয়া হবে। মাধ্যমিক পাশ করা পড়ুয়াদের ৮০০০ টাকা ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ১২০০০ টাকা দেওয়া হবে। যদি আপনি স্নাতক পাশ করেন তাহলে আপনাকে ২৫০০০ টাকা দেওয়া হবে। এই স্কলারশিপের টাকা পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন ?

নীচে আবেদন করার ধাপগুলো দেওয়া হল:- (Dr BR Ambedkar Scholarship 2025)

১) প্রথমে সংশিষ্ট ওয়েবসাইটে যেতে হবে তারপর সেখান গিয়ে প্রত্যেকটি তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
২) তারপর সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। যেমন – আধার কার্ড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমকের মার্কশিট, ব্যাংকের পাসবুকের ছবি, নিজস্ব ছবি ও স্বাক্ষর, পারিবারিক আয়ের প্রমাণপত্র, রেশন কার্ড ।
৩) তারপর সেই ওয়েবসাইটে আপনার বৃত্তি সংক্রান্ত আবেদন চেক করে জমা দিতে হবে।

এরপর যদি আপনি যোগ্য পড়ুয়া হন তাহলে আপনার আবেদন গ্রহণ করা হবে আর আপনি কয়েক মাসের মধ্যেই স্কলারশিপের টাকা পেয়ে যাবেন। এই স্কলারশিপের আবেদন চলবে ১৫ আগস্ট থেকে ২৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

ভারতে চালু হচ্ছে নাগরিক কার্ড! কি ভাবে এটি করবেন ? কি কাগজ লাগবে ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button