Shramashree Scheme Launch 2025: শ্রমশ্রী প্রকল্পে দেওয়া হবে ৫০০০ টাকা! এই নথি জমা দেওয়া বাধ্যতামূলক।

সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী একটি নতুন প্রকল্প শুরু করেছে যেটির নাম শ্রমশ্রী। এটি মূলত তাদের জন্য যারা অন্য রাজ্যে কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন আর নিজের রাজ্যে ফিরে এসেছেন। বাংলার সরকার এই প্রকল্পের সাহায্যে সেই সকল মানুষদের আর্থিক সাহায্য, খাদ্য, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ করে দেবে বলে তাদের আশ্বস্ত করেছে। এই প্রকল্পের আসল উদ্দেশ্য হল অন্য রাজ্যে গিয়ে হয়রানির শিকার হওয়া মানুষদের নিজের ঘরে ফেরানো।

তাদেরকে এককালীন ৫০০০ টাকা করে ভাতা দেবে সরকার। এরজন্য তারা নিজের গ্রাম বিএ এলাকায় খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এবং নতুন করে কাজ করতে পারবেন। এই টাকাটি তারা যতদিন পর্যন্ত কোনো কাজ খুঁজে পেতে পাবেন না ততদিন দেওয়া হবে। এতে তাদের দৈনন্দিন খরচ অনেকটাই কমে যাবে।

ভারতে চালু হচ্ছে নাগরিক কার্ড! কি ভাবে এটি করবেন ? কি কাগজ লাগবে ?

এছাড়াও সরকার তাদের জন্যও কমিউনিটি কিচেন ও অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করবে যাদের কোনো বাড়িঘর নেই। শুধু তাই নয় তাদেজকে খাদ্য সাথী কার্ডও দেওয়া হবে যেটির সাহায্যে তাদেরকে সুলভ মূল্যে চাল, ডাল ও অন্যান্য খাবার দেওয়া হবে। তাদেরকে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধাও দেওয়া হবে যার মাধ্যমে তারা যেকোনো সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামুল্যে চিকিৎসা করাতে পারবেন। এতে তাদের পরিবারের সকলের স্বাস্থ্যের নিরাপত্তা বাড়বে।

সেই শ্রমিকদের সন্তানদের জন্যও স্কুল, কলেজে ভর্তি এবং পড়াশোনার বিশেষ সুবিধাও দেওয়া হবে এই প্রকল্পে। তাদেরকে সরকারি স্কুলে ভর্তি হওয়ার সুযোগ ও সেখানে প্রয়োজনীয় সাহায্য দেওয়া হবে।

শুধু তাই নয় যারা অন্য রাজ্যে অন্যায়ভাবে আটকে রয়েছেন তাদেরকে আইনগত সাহায্যও দেওয়া হবে। আমাদের পাড়া ও আমাদের সমাধান শিবিরের সাহায্যে স্থানীয় স্তরে সকল তথ্য ও সাহায্যে পৌঁছে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমরা চাই আমাদের শ্রমিকরা গর্বের সঙ্গে বাংলায় ফিরে আসুক এবং স্বনির্ভর হোক।”তিনি আরো বলেন যে এখন থেকে আর বাংলার মানুষকে অন্য রাজ্যে গিয়ে কষ্ট করতে হবেনা। তারা এখন নিজের রাজ্যেই কাজ ও সম্মান দুটোই পাবেন। 

এই প্রকল্পটি শুধু আর্থিক ভাতাই নয় এটি বাংলার শ্রমিকদের সুরক্ষার জন্য বানানো হয়েছে। এই একটি প্রকল্পেই একসঙ্গে আর্থিক সহায়তা, খাদ্য ও স্বাস্থ্যসেবা, সন্তানের শিক্ষা, কর্মসংস্থান ও আইনগত সহায়তা-সবকিছুর সুবিধা দেওয়া হবে শ্রমিকদের। এতে অন্য রাজ্যে কাজ করা শ্রমিকরা নিজের রাজ্যেই সম্মান, নিরাপত্তা ও কাজ সবকিছুই পাবেন।

সুখবর! গ্যাসে মিলবে সরাসরি ৩০০ টাকা ছাড়! কবে থেকে জানুন এখনই

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button