Karam Puja Holiday 2025: বাংলায় ফের ছুটি, বন্ধ স্কুল-কলেজ ও অফিস!

Karam Puja Holiday 2025: কিছুদিন আগেই বাংলার সরকার ছুটির কথা ঘোষণা করেছে। রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) করম পুজোর নিয়ে একটু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ৩ সেপ্টেম্বরে সকল মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকছে। তবে শুধু সরকারি বিদ্যালয় নয় সরকার-পোষিত এবং বেসরকারি অনুমোদিত বিদ্যালয়গুলোও এদিন বন্ধ থাকবে।

অর্থ দপ্তরের সঙ্গে মিলেই এই সিদ্ধান্ত নিয়ে হি রাজ্য সরকার। এরজন্য শিক্ষার্থী থেকে শিক্ষক সকলেই এই উৎসবে মেতে উঠতে পারবেন। আর কিছুদিন পরেই পুজো আর এরমধ্যে এই ঘোষণা সকলের জন্যই খুব আনন্দের।

গত ২৮ আগস্টে পর্ষদের ডেপুটি সচিব (অ্যাকাডেমিক) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আর সেই বিজ্ঞপ্তির নম্বর D.S.(Aca)/789/A/25/5 অনুযায়ী করম পুজোর দিন রাজ্যের সকল বিদ্যালয় বন্ধ থাকবে।

এই ছুটিটি শিক্ষার্থী থেকে শিক্ষক ও অশিক্ষক সকল কর্মীদের দেওয়া হবে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তিটি সব প্রধান শিক্ষক ও জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছে পাঠানো হয়ে গিয়েছে। এই ছুটিটি শুধু  সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানানোর জন্যই দেওয়া হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে মিলে এই সিদ্ধান্ত নিয়েছে অর্থ দপ্তর –

এই সিদ্ধান্তটি শুধু মধ্যশিক্ষা পর্ষদেরই নয় এই সিদ্ধান্তটি পর্ষদ অর্থ দপ্তরের সঙ্গে মিলে নিয়েছে। অর্থ দপ্তর ২৯ জুলাই ২০২৫-এ মেমো নম্বর 2802-F(P2) জারি করে করম পূজার জন্য ছুটির কথা বলে। সেই নির্দেশিকা মেনেই পর্ষদ ছুটি ঘোষণা করেছে।

তবে শুধু স্কুল,কলেজ নয় বন্ধ থাকছে রাজ্যের বিভিন্ন দপ্তরও। আগামী ৩ সেপ্টেম্বর ২০২৫ অর্থাৎ বুধবারে, রাজ্যের সমস্ত সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেদিন শুধু জরুরী পরিষেবাই চালু থাকবে।

করম পূজা কী ?

করম পূজা মূলত পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা ও আসামে অনুষ্ঠিত হয়। এটি এই রাজ্যগুলোর আদিবাসী সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসবটি ভাদ্র মাসের শুক্লা একাদশীতে পালন করা হয়। এটি মূলত ফসল ও প্রকৃতির উৎসব। এই পুজোতে গাছের ডালকে পুজো করা হয় ভালো ফসল ও সমৃদ্ধির জন্য। শুধু তাই নয় এই পুজোতে ঐতিহ্যবাহী নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

বাংলার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে এই পুজোটি জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়। এই ছুটি শিক্ষার্থীদের এই ঐতিহ্য সম্পর্কে জানতে সাহায্য করবে। এই ছুটির দিনে আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন এবং এই পুজোর সাংস্কৃতিক তাৎপর্য জানতে পারবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয়।

ভারতে চালু হচ্ছে নাগরিক কার্ড! কি ভাবে এটি করবেন ? কি কাগজ লাগবে ?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button