Lakshmir Bhandar Scheme Update: লক্ষীর ভাণ্ডারে টাকা বাড়ছে? মুখ্যমন্ত্রীর ইঙ্গিত!

বাংলায় অনেকদিন ধরেই এই লক্ষীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছে। যেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ২ কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দেওয়া হয়।প্রথমে ৫০০ টাকা করে দেওয়া হতো তারপর সেটি বেড়ে ১০০০ ও ১২০০ টাকা করা হয়েছে। কিন্তু ইদানিং এই প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে একটি দাবি শোনা যাচ্ছে। যেখানে বলা হয়েছে পুজোর আগে লক্ষীর ভান্ডারের টাকা বাড়ানো হবে। জানা হচ্ছে এবার থেকে ১৫০০ ও ১৮০০ টাকা দেওয়া হবে। তবে কি এটা সত্যি? জানুন বিস্তারে।
যেহেতু এই প্রকল্পটি মহিলাদের জন্য খুবই উপকারী কারণ এর সহজে অনেক মহিলারাই তাদের হাতখরচ চালায়। তাই যদি এই প্রকল্পের টাকা বাড়ে তাহলে তাদের অনেক ভালো হয়। আজ পূর্ব বর্ধমান জেলায় প্রশাসনিক সভায় রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বিভিন্ন প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার নিয়ে আলোচনা করেন।
এই প্রকল্পে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা ও তপসিলি জাতির মহিলারা ১২০০০ টাকা করে পান। যদি কোনো মহিলার বয়স ৬০ বছর হয় তাহলে তারা এই প্রকল্প থেকে সরাসরি বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা পেয়ে যান। শুধু তাই নয় মহিলারা স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে সরকারি ও নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবাও পেয়ে যান। যদি আপনার বয়স ২৫ বছর হয় তাহলে আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
কী বললেন মুখ্যমন্ত্রী ?
সম্প্রতি পূর্ব বর্ধমান জেলায় প্রশাসনিক সভায় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুয়ারে সরকার থেকে আরও ৭২০০০ নতুন মহিলার নাম লক্ষ্মীর ভান্ডারে যুক্ত করেছেন। এবার থেকে তারাও টাকা পাবেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, “২৫ বছর বয়স থেকে মহিলাদের সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার চালু থাকবে। বাংলার মা-বোনেরা নিশ্চিন্তে থাকুন।”
তিনি বলেন রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্পে যে আবেদনগুলো জমা পড়েছিল সেগুলোর ৯০% কাজ সম্পন্ন হয়ে গিয়েছে আর ১০% কাজ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এরপর আরো অনেক মহিলাদের নাম যুক্ত হবে। এবার সবুজ সাথী প্রকল্পের সাইকেল, কৃষক বন্ধুর ভাতা সবই দেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে শ্রমশ্রী প্রকল্পেরও জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে।
শুধু তাই নয় মুখ্যমন্ত্রী বলেছেন পশ্চিমবঙ্গের মহিলারা ২৫ বছর থেকে সারা জীবন ধরেই এই প্রকল্পের টাকা পাবেন। আর যাদের বয়স ৬০ বছরের বেশি তাদের নাম লক্ষীর ভান্ডার থেকে সরাসরি বার্ধক্য ভাতায় রেজিস্ট্রার করা হবে। এর থেকেই বোঝা যায় যে বাংলার মহিলারা সারাজীবন ধরে অর্থ সাহায্য পাবেন।
সত্যি কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে ?
অনেকদিন ধরেই শোনা যাচ্ছে যে পুজোর আগে লক্ষী ভান্ডারের টাকা বাড়ানো হবে কারণ বিধানসভার ভোট আসতে চলেছে। আগের নির্বাচনে লক্ষী ভান্ডারের টাকা বাড়ানোর পরই লোকসভা ভোটে জিতেছিল দল। এরজন্য অনেকেই আশা করা হচ্ছে এই প্রকল্পের টাকা বাড়ানো হবে।
কিন্তু এই বিষয়ে কিছু বলেন নি মুখ্যমন্ত্রী। তাই যারা ভাবছেন যে এই প্রকল্পের টাকা ১৫০০ ও ১৮০০ টাকা করা হবে তারা ভুল ভাবছেন। তবে ভোটের আগে হয়তো এই টাকা বাড়ানো হবে। যদিও রাজ্য সরকার এ নিয়ে কিছু ঘোষণা করেনি। তাই এখনই ধারণাকরা যাচ্ছেনা কত টাকা বাড়ানো হবে। টাকা বাড়ল রাজ্য সরকারেরই খরচ বাড়বে। এখন রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার পালা।
ভারতে চালু হচ্ছে নাগরিক কার্ড! কি ভাবে এটি করবেন ? কি কাগজ লাগবে ?



