LPG GAS Subsidy 2025: সুখবর! গ্যাসে মিলবে সরাসরি ৩০০ টাকা ছাড়! কবে থেকে জানুন এখনই

দেশের কোটি কোটি মানুষের জন্য সুখবর নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে গ্যাসের দাম কমে যাচ্ছে। দেশের সাধারণ মানুষ অনেকদিন ধরেই রান্নার গ্যাস কিনতে হিমশিম খাচ্ছিল তাই এই বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সূত্রমতে জানা গিয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)-র আওতায় এখন প্রতি সিলিন্ডার পিছু ৩০০ টাকা দেওয়া হবে। এই সুবিধাটি ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত চলবে। যাদের যাদের বাড়িতে রান্নার গ্যাস ব্যবহার হয় তারা সকলেই এই সুবিধা পাবেন। এরফলে একদিকে যেমন গ্যাসের দাম অনেক কমবে তেমনি আর্থিক স্বচ্ছতাও পাওয়া যাবে।
কী এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ?
দেশের প্রধানমন্ত্রী ২০১৬ সালে এই জজনাটি শুরু করেছিলেন। এটির সাহায্যে অনেক গরীব ও সাধারণ মহিলাদের সিলিন্ডারের সুবিধা দেওয়া হয়। শুধু তাই নয় এই যোজনার মূল উদ্দেশ্য হল:-
১) দুস্থ পরিবারের মহিলাদের ধোঁয়া থেকে দূর করা।
২) পরিবেশ দূষণ বন্ধ করা।
৩) এছাড়া কাঠ, কয়লা বা গোবর কেকের পরিবর্তে ভালো ও পরিষ্কার জ্বালানি ব্যবহার করা এবং স্বাস্থ্যকর পরিবেশ গঠন করা।
এই প্রকল্প যখন শুরু হয় তখন মহিলাদের বিনামুল্যে গ্যাস দেওয়া হয়েছিল। এখন দেশের অনেক মহিলারা এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। এবার বিনামুল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। যদি আপনার সিলিন্ডার কানেকশন না থাকে তাহলেও আপনি ফ্রিতে সিলিন্ডার পেতে পারেন।
কত টাকার ভর্তুকি দেওয়া হবে ?
১৪.২ কেজি LPG সিলিন্ডারের উপর ৩০০ টাকা দেওয়া হবে। যেটির গ্রাহক সংখ্যা প্রায় ১০.৩৩ কোটি। এটি ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত চলবে। অর্থাৎ বাৎসরিক ৯ টি রিফিলে ভর্তুকি দেওয়া হবে। এই ভর্তুকিতে সরকার প্রায় ১২,০০০ কোটি টাকা ব্যয় করবে।
এই সুবিধা পেতে হলে আপনাকে অবশ্যই হতে হবে :-
১) প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহক।
২) LPG সংযোগ থাকতে হবে মহিলাদের নামে।
৩) এছাড়াও আপনার কাছে সক্রিয় গ্যাস কানেকশন বা গ্যাসের বই থাকতে হবে।
এই সুবিধা পেতে কী কী ডকুমেন্টস লাগবে:-
১) আপনার কাছে নিজস্ব আধার কার্ড থাকতে হবে।
২) থাকতে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটি আধার কার্ডের সঙ্গে লিংক থাকতে হবে।
৩) নিজস্ব মোবাইল নম্বরও থাকতে হবে যেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড থাকতে হবে।
৪) এছাড়া KYC আপডেট হতে হবে।
এই ভর্তুকি কীভাবে পাওয়া যাবে ?
১) প্রথমত আপনার LPG সংযোগ এক্টিভ থাকতে হবে।
২) এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্কড থাকতে হবে।
৩) চালু রাখতে হবে DBT (Direct Benefit Transfer।
এরপরই প্রতি সিলিন্ডার রিফিল পিছু ৩০০ টাকা ভর্তুকি পাওয়া যাবে। এছাড়া যদি আপনি নতুনভাবে আবেদন করতে চান তাহলে আপনাকে নিকটবর্তী LPG ডিস্ট্রিবিউটরের কাছে যেতে হবে। তারপর সেখানে আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবই জমা দিতে হবে এই KYC সম্পূর্ণ করতে হবে।
এই ভর্তুকির ফলে সাধারণ পরিবারের খরচ অনেক কমে আসবে। এছাড়াও পরিবেশে দূষণ অনেক কম হবে। ধোঁয়ার জন্য হওয়া রোগ যেমন শ্বাসকষ্ট, ফুসফুস ও চোখের সমস্যা ইত্যাদি অনেকটাই কমবে। শুধু তাই নয় মহিলাদের পরিশ্রমও কম হবে।
যদি আপনার বাড়িতে উজ্জ্বলা যোজনার সংযোগ না থাকে তাহলে আজই আবেদন জানিয়ে ফেলুন এবং সেই সুবিধাকে উপভোগ করে ফেলুন। আর আপনার বাড়িতে এই যোজনার সংযোগ রয়েছে তাহলে তো আর চিন্তা নেই কারণ এরজন্য আর নতুন করে আবেদন করতে হবে না। এটির সুবিধা সরাসরি পেয়ে যাবেন আপনি।
ভারতে চালু হচ্ছে নাগরিক কার্ড! কি ভাবে এটি করবেন ? কি কাগজ লাগবে ?



