WB Salary Hike News: ভাতা বৃদ্ধির ঘোষণা, খুশি সরকারি কর্মীরা।

WB Salary Hike New:  বাংলার সরকারি কর্মীদের ডিএ ভাতা নিয়ে অনেকদিন ধরেই মামলা চলছে আর এরমাঝেই বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছে সরকার। রাজ্য সরকার চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীদের ভাতা বাড়ানোর কথা বলেছে রাজ্য সরকার।

এই ঘোষণাটি কর্মীদের জন্য সত্যিই খুব আনন্দের একটি খবর। পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর ইতিমধ্যেই এই ঘোষণাটি প্রকাশ করেছে। কর্মীদের জন্য এই খবরটি আর্থিক স্বস্তি এনে দেবে।

বাড়ানো হচ্ছে ৩০০০ টাকা ?

পশ্চিমবঙ্গের অনেক দপ্তরের চুক্তিভিত্তিক গ্রুপ-ডি কর্মীরা মাসে ২ হাজার টাকা পান। আর সরকার তাদের ভাতা ২,০০০ থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করার ঘোষণা করেছে। সুতরাং একবারে বেড়ে যাচ্ছে ৩০০০ টাকা। ১ আগস্ট থেকেই এই ভাতাটি কার্যকর হয়ে গিয়েছে। অর্থ দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়টিকে স্পষ্ট করে দিয়েছে।

গ্রুপ-ডি পার্ট-টাইম কর্মীরা সারা বছর বা নির্দিষ্ট সময়ে কাজ করেন ও তাদেরকে কনটিনজেন্সি খাত থেকে বেতন দেওয়া হয়। যদিও তাদেরকে এই ভাতা ছাড়া অন্য কোনো সুবিধা দেওয়া হবেনা।

২০২২ সালের ২৯ নভেম্বরের 4795-F(Pl) অর্ডার অনুযায়ী এই শর্তাবলীর কোনো পরিবর্তন হবেনা। এই বিজ্ঞপ্তিটি রাজ্যের সকল দপ্তর ও অধীনস্থ সংস্থায় পাঠানো হয়ে গিয়েছে। আপনি চাইলে চাইলে এই বিজ্ঞপ্তিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন।

অন্যদিকে পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের আন্দোলন চলছেই। সুপ্রিম কোর্টে এই মামলা এখনো বিচারাধীন। এটির এখনো কোনো সমাধান হয়নি। আর এরমধ্যে চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বাড়িয়ে একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

যেহেতু এই সিদ্ধান্ত শুধু গ্রুপ-ডি পার্ট-টাইম কর্মীদের জন্য তাই বাকি কর্মীদের বেতন বাড়বে কিনা সেটি এখনো জানা যায়নি। এরজন্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে কর্মীদের নজর রাখতে হবে।

সরকারের এই সিদ্ধান্ত দেখে রাজ্যের অন্যান্য কর্মীরাও আশা করছেন যে তাদের ভাতাও বাড়বে। সরকার যদি তাদের বেতন বাড়ায় তাহলে তাদের জীবনযাত্রাও উন্নত হবে। অন্যদিকে ডিএ মামলার এখনো কোনো সমাধান হয়নি। পুজোর আগে সরকার নতুন সিদ্ধান্ত নিলেও অনেক কর্মীদের দাবি এখনো বাকি আছে। এখন সরকার পরবর্তীতে কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়।

শ্রমশ্রী প্রকল্পে দেওয়া হবে ৫০০০ টাকা! এই নথি জমা দেওয়া বাধ্যতামূলক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button