WB SIR 2025 News: বাংলায় ভোটার তালিকা সংশোধন, নাম কাটতে পারে কাদের ? জানুন বিস্তারিত ভাবে।

ভোটার তালিকা সংশোধন করা হবে বাংলায় আর খুব শীঘ্রই সেটি শুরু হবে। কিছুদিন আগেই জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে বিহারের ভোটার তালিকা সংশোধন করেছে বিহার সরকার। এবার সেই কাজ করতে চলেছে পশ্চিমবঙ্গ। ভোটার তালিকা সংশোধন মানে হল কেউ ভোটার হওয়ার যোগ্য কিনা সেটা যাচাই করা। এরফলে অপ্রয়োজনীয় নাম বাদ দেওয়া হবে তালিকা থেকে। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নিই।
আগস্ট মাসে পশ্চিমবঙ্গে শুরু হবে Special Intensive Revision (SIR) 2025। এই প্রক্রিয়ায় ভোটার তালিকা ভালোমত খতিয়ে দেখা হবে, নতুন নাম যোগ করা হবে, মৃত/ অনুপস্থিত/ অযোগ্য ব্যক্তিদের নাম মুছে দেওয়া হবে। এই প্রক্রিয়ার জন্য প্রত্যেকটি ওয়ার্ড ও বুথে BLO (Booth Level Officer) রা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
এই তালিকা থেকে কাদের নাম বাদ দেওয়া হবে ?
নির্বাচন কমিশনের গাইডলাইন প্রকাশ করে জানিয়েছে যে এই তালিকা থেকে তিন ধরনের নাম বাদ পড়বে –
১) মৃত ব্যক্তির নাম
২) একই ব্যক্তির একাধিক নাম/তথ্য
৩) ভোটার এলাকা ছেড়ে অন্য জায়গায় বসবাস করা ব্যক্তি।
এছাড়া যাদের কাছে বৈধ নথি যেমন পরিচয় ও ঠিকানার প্রমাণ না থাকে তাহলে তাদের নাম বাতিল করে দেওয়া হবে। বিহারে অনেক নামই বাদ পড়েছে। এবার সেটাই বাংলায় ঘটতে চলেছে।
এরজন্য কী কী ডকুমেন্টস লাগবে?
নির্বাচন কমিশন ১১ টি সরকারি নথিকে পরিচয় ও বয়সের প্রমাণ হিসেবে গ্রহণ করেছে আর সেগুলো হল –
১) সরকারি পরিচয়পত্র
২) জন্ম সনদ
৩) মাধ্যমিক সার্টিফিকেট
৪) পাসপোর্ট
৫) পারিবারিক রেজিস্টার
৬) এলআইসি বা পোস্ট অফিসের নথি
৭) NRC র কাগজপত্র
নিজের জন্ম তারিখ অনুযায়ী এক বা তার বেশি নথি জমা দিতে হবে। যদি আপনার জন্ম ১লা জুলাই ১৯৮৭-এর আগে হয় তাহলে আপনাকে একটি নথি জমা দিতে হবে। অন্যদিকে যদি আপনার জন্ম ২০০২ সালের পরে হয় তাহলে নিজের, বাবা ও মায়ের নথি জমা দিতে হবে। এরজন্য এখনই সকল নথি ঠিক করে বানিয়ে রাখুন। এছাড়া যদি ভুল বা ভুয়ো নথি জমা হয় তাহলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে।
যবে থেকে কেন্দ্র সরকার এই নির্দেশটি দিয়েছে তবে থেকেই শুরু হয়েছে বিতর্ক। বাংলার শাসক দল জানিয়েছে যদি এই যাচাইকরণের প্রক্রিয়ায় যোগ্য মানুষদের নাম বাদ পড়ে যায় তাহলে কিন্তু তারা প্রতিবাদ করবে। এমনকি তারা প্রতিবাদ করতে রাজপথেও নামবে। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছেন যোগ্য প্রার্থীদের নাম বাদ পড়লে অ্যাপিলের ব্যবস্থা করবে তারা।
ভারতে চালু হচ্ছে নাগরিক কার্ড! কি ভাবে এটি করবেন ? কি কাগজ লাগবে ?



